শিরোনাম
◈ বাংলাদেশ শিশু হাসপাতাল: ৪৯ বছরেও নেই এমআরআই-সিটি স্ক্যান, সংকটে শিশু চিকিৎসাসেবা ◈ ক্রিকে‌টে ফিক্সিং ফৌজদারি অপরাধ ঘোষণার জন‌্য সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি ◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের!

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিভেজা ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম জামাত 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : টানা কয়েকদিনের বৃষ্টি আর আকাশজুড়ে ঘন কালো মেঘে ঢেকে ছিল কিশোরগঞ্জের আকাশ। ঈদের দিন সকালে আবহাওয়া কিছুটা ভালো থাকলেও জামাত শুরুর সাথে সাথেই শুরু হয় ভারী বর্ষণ। তবুও সেই বৃষ্টিকে উপেক্ষা করেই দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে। ভেজা ও কাদা মাখা মাঠেই অনুষ্ঠিত হয় ঈদুল আজহার ১৯৯তম জামাত।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর থেকেই দলে দলে মুসল্লিরা বৃষ্টির মধ্যেই ঈদগাহে আসতে শুরু করেন। রেইনকোট, ছাতা কিংবা প্লাস্টিকের আবরণ মাথায় দিয়ে তারা জামাতে অংশ নেন তারা। মাঠ ভেজা থাকায় অনেক জায়গায় কাদা জমে যায়, তবুও মুসল্লিদের আগমন থামেনি। জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি।

২০১৬ সালের জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবারও নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। বৃষ্টিভেজা মাঠ ও আশপাশে মোতায়েন ছিল দুই প্লাটুন বিজিবি, শত শত পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ও আনসার সদস্যরা। বৃষ্টির মধ্যেই কাজ করে গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং বোম্ব ডিসপোজাল ইউনিট পুরো মাঠ পরীক্ষা করে নিশ্চিত করে নিরাপত্তা। মাঠজুড়ে ছিল সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার।ভেজা ও কাদামাখা মাঠেই অনুষ্ঠিত হয় ঈদুল আজহার ১৯৯তম জামাত। 


বৈরী আবহাওয়ার মধ্যেও মুসল্লিদের যাতায়াতের সুবিধায় দুটি বিশেষ ট্রেন চলাচল করে। একটি ভৈরব থেকে এবং অন্যটি ময়মনসিংহ থেকে। ভেজা সড়ক ও বৃষ্টির মাঝেও হাজারো মানুষ শোলাকিয়া অভিমুখে রওনা হন।কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোজহারুল ইসলামসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা জামাতে অংশ নেন। 


ময়মনসিংহের নান্দাইলের মো. আলাউদ্দিন ১২ বছর ধরে শোলাকিয়ায় নামাজ পড়েন। তাই এবার বৃষ্টিতে ভিজেই সেখানে এসেছেন। তিনি বলেন, ‘বৃষ্টি থাকলেও শোলাকিয়ার নামাজ মিস করি না। এই অনুভূতি অন্যরকম।

কুলিয়ারচরের আলী আকবর সাইকেলে ভিজতে ভিজতে এসে বলেন, ‘বৃষ্টি হোক বা রোদ-এখানে নামাজ পড়ার শান্তিটাই আলাদা ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা সব প্রস্তুতি সম্পন্ন রেখেছিলাম। মুসল্লিদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে জামাত সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ‘বৃষ্টি ও প্রতিকূলতা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা ছিল অটুট। এটি আমাদের জন্য সফল আয়োজন।

কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নর সুন্দা নদীর তীর ঘেঁষে অবস্থিত শোলাকিয়া ঈ দগাহ ১৭৫০ সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি অনুযায়ী, ১৮২৮ সালে এখানে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন, সেখান থেকেই এর নাম ‘শোলাকিয়া’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়