শিরোনাম
◈ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ◈ এল নিনোর প্রভাবে বাংলাদেশে তাপপ্রবাহ, খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি! ◈ এনআরবিসি ব্যাংক অর্থ লুটপাট লুকা‌তে মুছে ফেলেছে ১১ লাখ তথ্য ◈ লেবান‌নে শিশু হত‌্যা বন্ধ না হ‌লে ইসরা‌য়েল‌কে ক‌ঠোর জবাব দে‌বে ইরান ◈ এক ম্যাচ খেলেই ইরানি ফুটবলারের যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ◈ প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাম কেন কালো তালিকায় ছিল কারণ জানালো হিন্দুস্তান টাইমস! ◈ বিশ্বকাপজয়ী সা‌বেক ব্রাজিলিয়ান তারকা নেইমারের কড়া সমালোচনা কর‌লেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে কোন পথে এগোচ্ছে বিএনপি? ◈ টাইম ম‌্যাগা‌জি‌নের প্রভাবশালীদের তালিকায় ভার‌তের ক্রিকেটার মান্ধানা ও দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বাভুমা  ◈ ‘এখানে এসব চলবে না’, নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে চলে যান’ : বিজেপি মন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মেসি মেসি’ স্লোগানে মুখরিত ঢাবির টিএসসি

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের দাপুটে জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা পরিণত হয় উৎসবের কেন্দ্রে। ম্যাচ শেষে মুহূর্তেই সেখানে ছড়িয়ে পড়ে ‘মেসি মেসি’ স্লোগান, উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা।

বুধবার (১৭ জুন) ভোর ৮টা ৫৫ মিনিটে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বড় পর্দার সামনে জড়ো হওয়া দর্শকদের মধ্যে শুরু হয় উল্লাস। নীল-সাদা জার্সিতে সজ্জিত সমর্থকরা একসঙ্গে স্লোগান দিতে থাকেন, আর ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ম্যাচ-পরবর্তী অনুভূতি প্রকাশ করে আর্জেন্টিনা সমর্থক মালিহা বলেন, অনেকেই ধারণা করেছিলেন ম্যাচটি ড্রয়ের দিকে যেতে পারে, কিন্তু মেসির জাদুকরী পারফরম্যান্স পুরো ম্যাচের চিত্রই বদলে দিয়েছে। তার বিশ্বাস, এ ধারা অব্যাহত থাকলে এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা উজ্জ্বল আর্জেন্টিনার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবাইদুল্লাহ বলেন, মেসিকে কেন ‘ফুটবলের জাদুকর’ বলা হয়, তা আজ আবারও প্রমাণ হয়েছে। তার মতে, আর্জেন্টিনা যে মানের ফুটবল খেলেছে, তা ধরে রাখতে পারলে দলটি শিরোপার দৌড়ে অনেক দূর এগিয়ে যাবে।

ম্যাচের ফলাফল ঘিরে শুধু জয় উদযাপনই নয়, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় তৈরি হয় এক ধরনের উৎসবমুখর ফুটবল মহোৎসব, যেখানে ঢাকার প্রাণকেন্দ্রও যেন পরিণত হয় এক অস্থায়ী স্টেডিয়ামে।

সূত্র: সময়ের আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়