বাংলাদেশকে ১০০ কোটি ডলার বাজেট-সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে এর পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।
সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অঅর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রতিনিধিদের দফায় দফায় বৈঠকের পর চূড়ান্ত হয়েছে বিষয়টি। ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তারা চ্যানেল টোয়েন্টিফোরকে এমন তথ্য নিশ্চিত করেন।
তবে, এসব ঋণের সুদহার বাজারের বিদ্যমান সুদহারের চেয়ে একটু বেশি হবে। আসছে বছরের বাজেট বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। ব্যাংক খাত সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা কার্যক্রমসহ এডিপির বিভিন্ন খাতে এই অর্থ খরচ করা যাবে। আগামী অর্থবছরের মধ্যেই এই অর্থ বাংলাদেশের হাতে চলে আসবে। উৎস: চ্যানেল24