শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৮ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা এবং ইরান সঙ্গে দেশটির চলমান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩২ দশমিক ২১ ডলারে পৌঁছেছে। ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ হাজার ২৫৩ দশমিক ২০ ডলার ছুঁয়েছে।

এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী বলেন, ‘স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে দুটি বিষয় ভূমিকা রাখছে। একটি হলো বর্তমানে বাজারে শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা এবং অপরটি ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি।’

এক্সএস ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লিন ট্রান বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও স্পষ্ট কোনো ফল পাওয়া যায়নি। এতে স্বর্ণের দাম উচ্চ পর্যায়ে রয়েছে, তবে এই মূল্যবৃদ্ধি টেকসই হবে কিনা তা এখনও বলা কঠিন।’

এদিকে স্পট মার্কেটে সিলভারের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯২ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৩৯৩ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮১০ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়