শিরোনাম
◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মাদক নির্মূলে পুলিশ-জনতা সোচ্চার: সাঁড়াশি অভিযান চলমান, আতঙ্কে কারবারিরা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ​ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের পাশাপাশি এবার মাঠপর্যায়ে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় সাধারণ জনগণ।

পুলিশ ও জনতার এই যৌথ প্রতিরোধের মুখে উপজেলার বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

​এলাকাবাসী জানান, প্রযুক্তির অপব্যবহার, মাদকের সহজলভ্যতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথগামী হয়ে পড়ছিল। এই ভয়াবহ অবস্থা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর না করে, স্থানীয় সচেতন জনতা এখন সামাজিক আন্দোলন গড়ে তুলছেন। বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করছে সাধারণ মানুষ। পাশাপাশি কালীগঞ্জ থানা পুলিশও তাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান জোরদার করেছে।চলতি বছরের মাদকবিরোধী অভিযানের ব্যাপার ​কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০২৬ সালের শুরু থেকে আজ পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে ব্যাপক সাফল্য এসেছে। এই সময়ের মধ্যে ৪২ টি মামলা হয়েছে। এতে গ্রেপ্তারকৃত মাদক কারবারি ৫৪ জনের কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা প্রায় ৫ কেজি, ​ইয়াবা ট্যাবলেট ১,৩৭২ পিস, ট্যাফেন্ডাল ট্যাবলেট ১১৪ পিস,​ফেন্সিডিল ও ভারতীয় সিরাপ ৩৪৭ বোতল (যৌথ অভিযানসহ) ও​চোলাই মদ ১,০০০ লিটার।

স্থানীয়দের মতে, কালীগঞ্জ উপজেলা জুড়ে শতাধিক ছোট-বড় মাদকের স্পট রয়েছে। এই স্পটগুলোকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে থানা পুলিশকে আরও অগ্রণী ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনতা ও থানা পুলিশের যৌথ পদক্ষেপ সবচেয়ে কার্যকর হবে, তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অপরাধীদের চিহ্নিত করে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে পুলিশকে সহায়তা করাই হবে সাধারণ জনগণের দায়িত্ব।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকের ব্যাপারে থানা পুলিশ সম্পূর্ণ 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। তবে দুঃখজনক বিষয় হলো, কিছু স্বার্থান্বেষী মহল মাদক অভিযানকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এটি শুধু পুলিশের মনোবলই ভাঙছে না, বরং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দুর্বল করার একটি অপচেষ্টা।"তিনি আরও বলেন, ​"মূলত স্থানীয়ভাবে যারা আগে অনৈতিক সুবিধা পেতেন, বর্তমানে তা বন্ধ হওয়ায় প্রশাসনের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে তারা এই অপপ্রচার চালাচ্ছেন। তবে মাদক অভিযানে কোনো পুলিশ সদস্যের অনিয়ম বা গাফিলতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে ছড়ালে মূলত অপরাধীরাই পার পেয়ে যায়।

তাই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং পুলিশের সাথে জনগণের সহযোগিতা এখন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন ​কালীগঞ্জ থানার ,অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা মাদকের বিরুদ্ধে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় তাদের নানাবিধ ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। পরিবেশ ও সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে কালীগঞ্জে পুলিশের এই জিরো টলারেন্স নীতির পাশাপাশি সচেতন নাগরিক সমাজের এই সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়