শিরোনাম
◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর থেকে বরিশাল, রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে। ঢাকার পার্শ্ববর্তী ও দক্ষিণাঞ্চলের জেলায় এ সেবা সম্প্রসারিত হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলাগুলো হলো, শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কি পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য পদক্ষেপ, কি কার্যক্রম চলমান আছে এবং আগামীতে কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে- সে বিষয়ে একটা মিটিং ছিল। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সেটা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং মতামতও যুক্ত করেছেন। সামগ্রিক যোগাযোগ কানেক্টিভিটি এবং সেবার মান নিয়ে পর্যালোচনাপূর্বক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি। আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া আছে। ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনারের প্রকল্প এরই মধ্যে পাস হয়েছে।’

ঢাকা থেকে চট্টগ্রামে কিছু মিটারগেজ কিছু ব্রডগেজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট মিসিং লিংক আছে, সেটা ডুয়েলগেজ ডাবল লাইন হবে। ঢাকা থেকে কুমিল্লা কর্ড লাইনও খুব জরুরি। সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে।

দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ছিল ৬৪ জেলাকেই রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করা হবে। সেই লক্ষ্যে নতুন ১০টি জেলায় কীভাবে রেল সেবা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। এর মানে আরও ১০ জেলা যুক্ত করতে চান বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়