শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০৮:০৪ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়ালো, আরও ৬ জনের মৃত্যু

মাজহারুল মিচেল: [২] গত কয়েকদিন ধরেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমলেও এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা একই রয়েছে। প্রতিদিনই ছোট-বড় সবাই আক্রান্ত হচ্ছেন। যারফলে এখনও কপালে দুশ্চিন্তার ভাজ রয়েই গেছে।

[৩] ভাইরোলজিস্ট সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার মামুন জানান, ডেঙ্গু রোগীর আক্রান্তের ইনডেক্স আগেও যা ছিল এখনও তাই আছে। সুতরাং আমাদের সচেতনতাকে অব্যাহত রাখতেই হবে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯১ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪৪ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৪৯ জনের মৃত্যু হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২২৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৭২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

[৬] চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১ হাজার ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন।

[৭] আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন। ঢাকায় ১ লাখ ৩ হাজার ৪০৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯১ হাজার ৩৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়