শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১১ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, সুস্থ ২৫১ শনাক্ত ১২জন 

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ১৩ জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৬৮ জন। আর এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪২ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শুন্য দশমিক ৫৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫১ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৯৩ হাজার ১৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৫ জনের নমুনা সংগ্রহ এবং ২ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৩জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত ১৩ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে প্রকাশ এপর্যন্ত সরকারি হাসপাতালে মারা গেছেন, ২৪ হাজার ৯৭১ আর বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৬৫৩ জন এবং বাসা-বাড়িতে ৭৮৩সহ  হাসপাতালে আসার পথে ৩৫ জন মারা গেছে।

উল্লেখ্য স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসকে/এসবি২

  • সর্বশেষ