শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:১৪ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় সর্বমোট ২৯ হাজার ৪৪২ জনের মৃত্যু

করোনা

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১১ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ১৬ জন।সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৪৩ জন। আর এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪২ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শুন্য দশমিক ৪৪ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৭ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৯২ হাজার ৬৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৬৬ জনের নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত ১৩ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে প্রকাশ এপর্যন্ত সরকারি হাসপাতালে মারা গেছেন, ২৪ হাজার ৯৭১ আর বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৬৫৩ জন এবং বাসা-বাড়িতে ৭৮৩সহ  হাসপাতালে আসার পথে ৩৫ জন মারা গেছে।

উল্লেখ্য স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়