শিরোনাম
◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি। একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০১:৫৬ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন ২৫ নভেম্বর 

স্বাধীনতা চিকিৎসক পরিষদ

শাহীন খন্দকার: আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে সম্মেলন সুষ্ঠুভাবে সফল করার জন্য স্বাচিপের সব শাখার নেতাকর্মীদের সম্মেলনস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ ২০১৫ সালের ১৩ নভেম্বর সর্বশেষ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে ওইদিন সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এমএ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।

এদিকে স্বাচিপের সিনিয়র কয়েকজন নেতা বলেন, ২০২৪ সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে স্বাচিপের নেতৃত্বে পরীক্ষিত নেতাদের পদ দিতে হবে। এক যুগেরও বেশি সময় ধরে দল ক্ষমতায় থাকায় অনেক সুযোগসন্ধানী স্বাচিপ নেতা তৈরি হয়েছে।

স্বাচিপের দুর্দিনে যাদের দেখা যায়নি এখন তাদের অনেকেই বড় নেতা সাজছেন! এ কারণে এবারও দলীয় প্রধানের কাছ থেকেই স্বাচিপের শীর্ষ নেতা অর্থাৎ সভাপতি ও মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদের ঘোষণা আসতে পারে।

বর্তমানে স্বাচিপের সভাপতি পদে রয়েছেন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। দীর্ঘদিন চিকিৎসক রাজনীতির সঙ্গে জড়িত এ নেতাকে ফের সভাপতি হিসেবে দেখতে চান তার অনুসারীরা। তিনি ছাড়াও সভাপতি পদে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়াসহ মহাসচিব পদে বর্তমান মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ আগামী নির্বাচনে ময়মনসিংহ থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এলাকায় কাজ করছেন। তাই স্বাচিপের মহাসচিব পদে নতুন কাউকে দেখা যাবে।

অপরদিকে স্বাচিবের অপর একটি সুত্র জানিয়েছেন, সভাপতি প্রার্থী বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বর্তমান মহাসচি অধ্যাপক ডা.আজিজ ডা. জামাল উদ্দিন চৌধুরী. ডা. আবু ইউসুফ ফকির, সাধারণ সম্পাদক প্রার্থী বি এম এর সাংগঠনিক সম্পাদক ডা. মিল্টন, ডা. উত্তম বডুয়া, ডা. তারিক মেহেদী পারভেজ বিএমএর সাংগঠনিক সম্পাদক, ডা. শাহরিয়ার নবী শাকিল,শ্যামলী টিবি হাসপাতালের প্রকল্প পরিচালক ও দায়িত্ব প্রাপ্ত পরিচালক ,রংপুর মেডিকেল কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আবু রায়হান,  অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন নার্সিং অনষদের ডিন ।  সম্পাদনা: এল আর বাদল

এসকে/এলআরবি/এএ

  • সর্বশেষ