শিরোনাম
◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ শতাংশ পর্যন্ত বেড়েছে ২৪ পদের ওষুধের দাম

ঔষধ

শাহীন খন্দকার: বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আইয়ুব হোসেন বলেন, বর্তমানে ডলার সংকট, কাঁচামালের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নিজেদের ওষুধের মূল্যবৃদ্ধি বিবেচনা করে এ দাম সমন্বয় করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) আইয়ুব হোসেন আরও বলেন, লিবরা ইনফিউশন লিমিটেড ওষুধের দাম বৃদ্ধির জন্য হাইকোর্টে আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট নির্দেশনা দিয়েছে বিষয়টি বিবেচনায় নিতে। কোম্পানির পক্ষ থেকে আরও বেশি মূল্যবৃদ্ধির দাবি জানানো হয়েছিল। জনসাধারণের কথা চিন্তা করে ৫ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে।

কলেরা স্যালাইনসহ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ পদের ওষুধের দাম বাড়িয়েছে সরকার।  খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ পদের ওষুধ লিবরা ইনফিশন লিমিটেড প্রস্তুত করে। বাংলাদেশে এই ওষুধ আর কোনো কোম্পানি উৎপাদন করে না। ফলে জনসাধারণ বাধ্য হয়ে বেশি দামে এক কোম্পানি থেকে ওষুধ কিনতে হবে। 

ওষুধের দাম বাড়ানোর কারণ সর্ম্পকে ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান বলেন, ডলার সংকট, জ্বালানির দাম বৃদ্ধি, ওষুধের কাঁচামাল আমদানির জন্য এলসি খোলা হয়েছিল ৮০ টাকা ডলারে। শিপমেন্ট পৌঁছানোর পর ডলারের দাম উঠেছে ১১০ টাকায়। মোড়ক, পরিবহন, বিপণন ব্যয় বাড়ার প্রভাবও ওষুধের বাজারে প্রভাব পড়েছে। এ কারণে ওষুধের দাম বাড়ানোর আবেদন করা হয়। মূল্যবৃদ্ধি ছাড়া আমাদের কোনো উপায় ছিল না।

উল্লেখিত ওষুদের দাম বেড়েছে: লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম আগে ছিল ৬১ টাকা। বর্তমানে দাম বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। একই কোম্পানির ১০০০ মিলির কলেরা ৮৮ টাকার স্যালাইন ৯৮ টাকা করা হয়েছে। ২০০০ মিলির ১১৩ টাকার কলেরা স্যালাইন ১২২ টাকা, ৫০০ মিলির হাপটসম্যান সলিউশন ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৮২ টাকা, ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, শুন্য দশমিক ৯ শতাংশ, 

সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা ৬৬ টাকা, ৭৪ টাকারটি ৮০ টাকা, ৮৯টাকারটি ১০০ টাকা, ১০২ টাকারটি ১১৫ টাকা, ১০শতাংশ  ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা, ৯৮ টাকারটি ১০৫ টাকা, ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৯৩ টাকারটি ১০৭ টাকা, ৬৬ টাকার ২৫ ডেক্সট্রোজ ৭৫ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকার ৫ শতাংশ ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা, ৭৮ টাকারটি ৮৫ টাকা, ৮৬টাকারটি ৯০ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকারটি ১০০ টাকা করা হয়েছে।

এসকে/এএ

  • সর্বশেষ