শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ উপাচার্য’র মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল 

শহীদ ডা. মিলন হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর রত্মগর্ভা মা হোসনে আরা বেগম এর রুহের মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ ডা. মিলন হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে মরহুমার সন্তান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, কর্মকর্তা, ব্র্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল পরিচালনা করেন বিএসএমএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. আব্দুল আহাদ ও ডক্টরস হল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. আইয়ুব আলী। এছাড়া মরহুমার রুহের মাগফেরাত কামানায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ও তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পবিত্র কোরআন খতম করা হয়।

গত ২ অক্টোবর দুপুর ১২ টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে উপাচার্য’র মা হোসনে আরা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়