শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে যুবকের মৃত্যু 

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাব্বি সর্দার (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

রাব্বি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দার ছেলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। রাব্বির চাচা ইউপি সদস্য বাবু সর্দার জানান, বেশ ক'দিন ধরে রাব্বি জ্বরে আক্রান্ত ছিলেন।

জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান। পরে বুধবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আএমও) আশরাফুল  আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বি নামে একজন  মারা গেছেন।

তিনি গতকাল রাতে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।তার ব্লেডিং হচ্ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা তাদের সেবা দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত হাসপাতালে ৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়