শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৩ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত্যু শুন্যদিন, শনাক্ত ৬৪১

করোনা প্রতিকী ছবি

শাহীন খন্দকার: হঠাৎ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৪৫ জনে। দেশে আগের দিন এই সংখ্যা ছিল ৬১৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ৬৪১ জনের মধ্যে রাজধানীতেই ৫০০ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে। আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ।

নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২০ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৬৮ জনের নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৩১ জন এবং নারী ১০ হাজার ৬১৪ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৫০০ জন। ঢাকা বিভাগে রয়েছেন ৫৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ