শিরোনাম
◈ পুরোনো চেহারায় শেয়ারবাজার, নিঃস্ব বিনিয়োগকারীরা ◈ আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপে খেল‌তে না পারার হতাশা কাটিয়ে উঠছে ক্রিকেটাররা, বল‌লেন কোচ সিমন্স ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকীতে বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ভূঁইয়া আশিক রহমান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

সোমবার সকাল ৯টায় (৮ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দ) বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন)  অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ডা.  ছয়েফ উদ্দিন আহমদ,  প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়