শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২২, ০৮:২৯ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২২, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ সার্জারি অনুষদের পিএইচডি থিসিস প্রোটোকল মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত

বিএসএমএমইউ

ভূঁইয়া আশিক রহমান: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদভুক্ত চক্ষু বিজ্ঞান ও অর্থপেডিক্স সার্জারি বিভাগের পিএইচডি থিসিস প্রোটোকল টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় (৪ আগস্ট ২০২২) সার্জারি অনুষদের ডিন কার্যালয়ে এ মূল্যায়ন  অনুষ্ঠিত হয়।

অফথালমোলজি বিভাগের পিএইচডি থিসিসের  পরীক্ষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ পরীক্ষা গ্রহণ করেন।  পরীক্ষাগ্রহণ শেষে তার কার্যালয়ে  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জনসম্পৃক্ত ও জনকল্যাণ কাজে বেশি ব্যবহৃত বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে গবেষণা করতে হবে। মনে রাখতে হবে, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।

সার্জারির অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ,অপথালমোলজি চেয়ারম্যান অধ্যাপক ডা.  জাফর খালেদ, কমিটিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির ও ন্যাশনাল ইনিস্টিউট অপথালমোলজি (এনআইও) অধ্যাপক ডা. দীপক কুমার নাগ এ সভায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

এরপর সার্জারি অনুষদভুক্ত অর্থপেডিক্স পিএইচডি থিসিস প্রোটোকল মূল্যায় কমিটির সভায়  পরিদর্শন গ্রহণ করেন । ন্যাশনাল ইনিস্টিউট অব ট্রমাটোলোজির ( নিটোর) পরিচালক অধ্যাপক গনি মোল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম,  অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু, অধ্যাপক ডা. শ্যামল দেবনাথ, নিটোরের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম পরীক্ষা গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়