শিরোনাম
◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৫৯৯৪, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩০১জন

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এমআইএস ও ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত এক সপ্তাহে দেশে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

[৩] চলতি বছর জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৫ হাজার ৯৯৪ জন আর মৃত্যু হয়েছে ৫৫ জনের। সেই সঙ্গে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, সর্বমোট ৫ হাজার ৩০১ জন। এদিকে রোববার ও সোমবার দুই দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। মারা গেছেন দুইজন।

[৪] সোমবার (২৯ জুলাই) ডেঙ্গুতে সারাদেশে আক্রান্ত হয়েছে ২২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক তথ্যে জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

[৫] আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা বিভাগের বাইরে ৬ জন আর ঢাকা দুই সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন। খুলনা বিভাগের বাইরে ১২ জন, ময়মনসিংহ বিভাগের বাহিরে ২ জন, রাজশাহী বিভাগের বাইরে ৩ জন এবং রংপুর বিভাগের বাইরে ২ জন আক্রান্ত।

[৬] গত সোমবার ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৫ হাজার ৩০১ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘন্টায় নারী ৩১ দশমিক ৬ শতাংশ আক্রান্ত আর পুরুষ ৬৮ দশমিক ৪ শতাংশ আক্রান্ত হয়েছেন।

[৭] চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৫ জন। এর মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

[৮] ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। সম্পাদনা: রাশিদ

এসকে/আরআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়