শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ১১:৩৬ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু

সুজন কৈরী: [২] মৃত নারীর নাম মেহেরুন্নেসা (৬৫)। শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৩] হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে মিরপুরের ভাসানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৬ জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে আনা হয়। মেহেরুন্নেসার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল। 

[৪] বাকিদের মধ্যে সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজন ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। 

[৫] শুক্রবার ভোরে ভাসানটেক ১৩ নম্বর কালভার্ট রোড এলাকার একটি বাড়িতে মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৬ জন দগ্ধ হন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়