শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ০৩:২৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকরিয়ায় বোরো ধানের বাম্পার ফল

বোরো ধান

 

রায়হান চৌধরী, চকরিয়া: [২] কক্সবাজার জেলার চকরিয়ায় এবার বোরোধানের বাম্পার ফলন হয়েছে। পর্যটন নগরী চকরিয়ায় মূলত লবন ও মৎস চাষের উপযোগী হলেও এবার বোরো ধানের ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। 

[৩] জানা গেছে, চকরিয়া উপজেলার ৫০৩.৭৮ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে দুই ফসলি জমির পরিমাণ ২২২২০ হাজার হেক্টর। মোট আয়তনের কৃষিজ ফলন হয় ২২ হাজার হেক্টর জমিতে। আবাহাওয়া অনুকূলে থাকার ফলে তুলনামূলক এবার বোরো ধানের চাষও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

[৪] স্থানীয় কৃষকরা জানান, কালবৈশাখী ঘুর্ণিঝড় "অশনী"কে ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল, এবার বুঝি সোনালী ফসল ঘরে তুলতে পারব না। বিধাতা হয়তো আমাদের আর্জি শুনেছে। যার ফলে কালবৈশাখী হোক বা না হোক এর আগেই আমরা স্বপ্নের ফসল ঘরে তুলতে পারব। 

[৫] চকরিয়া উপজেলা কৃষি অফিসার এস.এম.নাসিম হোসেন জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিজ ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রযুক্তি নির্ভর পদক্ষেপ গ্রহণ করার ফলে চকরিয়া উপজেলায় এবার বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে। 
 
[৬] উপসহকারী কৃষি অফিসার রাজীব দে জানান, চকরিয়ায় এবারের লক্ষ্যমাত্রার  ১৭২১৫ হেক্টরের মধ্যে ৫০০০ হেঃ হাইব্রিড ও ১২২১৫ হেঃ উফশী ধানের ফলন হয়েছে। তবে এবার গতবারের চেয়ে ভাল ফলন হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ ও মাঠে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে।

[৭] চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকরা খাদ্য শস্যের ব্যাপক চাষ করেন। যার ফলে উপজেলায় খাদ্যশস্যের চাহিদা মেটানোর পরও কৃষকরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় খাদ্য শস্যের যোগান দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়