শিরোনাম
◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ◈ শেখ হাসিনার দে‌শে ফিরে আসার জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন

প্রকাশিত : ১৫ মে, ২০২২, ০৯:২৬ সকাল
আপডেট : ১৫ মে, ২০২২, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে আম পাকা দেখা দিলেই বাজারজাত

আম

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] দেশের উত্তরের সীমান্তে বিভিন্ন জেলায় আম পাড়ার সময়সীমা বেঁধে দিলেও আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম পড়ার সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন। কয়েক বছর থেকে আমের জাত ভেদে পাড়ার সময়সীমা বেঁধে দিয়ে আম ক্যালেন্ডার মোতাবেক আম পাড়া ও বাজরজাত করা হলেও এবার তা হচ্ছে না। ফলে এবছর গাছে আম পাকা দেখা দিলেই বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা।

[৩] এদিকে, চলতি মৌসুমের শুরুতে দীর্ঘদিন ধরে শৈত্য প্রবাহের কারণে আমের মুকুল দেরিতে আসে। মুকুল দেরিতে আসাই আর আমের জন্য আবহাওয়া অনুকূলে না থাকায় আম পাকতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন আম চাষীরা। তবে আর কয়েক দিনের মধ্যে গুটিজাতের পাকা আম বাজারে পাওয়া গেলেও চাঁপাইনবাবগঞ্জে উন্নতজাতের বাণিজ্যিক আম বলে খ্যাত গোপালভোগ আম পেতে আরো ১০-১২ দিন সময় লাগবে। এবার আম বাজারজাত করণের নির্ধারিত সময় বেঁধে না দেয়ায় খুশি আম বাগানিসহ ব্যবসায়ীরা।
 
[৪] জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এবার চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৭৭ হাজার ৬২২ বিঘায় মোট ৩১ লাখ ৩৭ হাজার ৪০ টি আম গাছ রয়েছে। এ মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩৮ হাজার ৪৭০ দশমিক ৫ বিঘা, শিবগঞ্জে ১ লাখ ৫২ হাজার ১৪ দশমিক ৫ বিঘা, গোমস্তাপুরে ৩১ হাজার ৫২৩ দশমিক ৪ বিঘা, নাচেলের ২৮ হাজার ২৭৩ দশমিক ৯৫ বিঘা, ভোলাহাট উপজেলায় ২৭হাজার ৩৪০ দশমিক ২ বিঘা জমিতে আম গাছ চাষাবাদ হচ্ছে। গত বছরের চেয়ে এবার ৩০ হাজার ৯১১ বিঘা বেশি জমিতে আম চাষ হচ্ছে।

[৫] চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, এবার চাষীদের সুবিধার কথা বিবেচনা করে আম বাজারজাত করতে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। যখনি গাছে আম পাকবে, তখনি বাজারজাত করতে পারবে আম ব্যবসায়ীরা। তবে অপরিপক্ক আম বাজারে তুললে ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও এই কৃষি কর্মকর্তা জানান।

[৬] চাঁপাইনবাবগঞ্জে এবছর প্রায় ৩৮ হাজার হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ ১৫ হাজার মেট্রিক টন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়