শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২২, ০৮:০১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২২, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবিদ্বারে পৌঁছে গেছে গ্রীষ্মকালীন ফুলকপি 

ইউসুফের ফুলকপি ক্ষেত

সালেহ্ বিপ্লব: একসময় ফুলকপি ছিলো শীতকালীন সব্জি। কৃষি গবেষণা এগিয়েছে, বাংলাদেশে বহুদিন ধরেই শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত তিন জাতের ফুলকপি চাষ হয়। আর বছর দুয়েক আগে এসেছে গরমকালের ফুলকপি। দেশের বিভিন্ন জেলা উপজেলায় চাষ শুরু হলেও কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শুরু হয়েছে এ বছর।  

বাসস জানায়, গ্রীষ্মের ফুলকপি চাষ করে চমক সৃষ্টি করেছেন বরকামতা গ্রামের কৃষক মো. ইউসুফ মিয়া। তিনি এলাকায় ‘আধুনিক কৃষক’ নামে খ্যাত। 

তিনি জানান, একর জমিতে ১২ হাজার চারা রোপণ করা হয়েছে।  ফাঁকে ফাঁকে লাগানো হয়েছে মরিচ ও ধনিয়া পাতা। রাসায়নিক নয়, ক্ষেতে দিয়েছেন জৈববালাই নাশক ও কেঁচো সার। বৈরী আবহাওয়ার মধ্যেও ফুলকপির ব্যাপক উৎপাদন হয়েছে। ফুলকপির একেকটির ওজন ৮শত থেকে ১২শ গ্রাম।

ইউসুফ জানান, শীতকালের চেয়েও ভালো ফলন পেয়েছেন। বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাভবান হবেন বলে আশা করেন। তার সাফল্য দেখে আশপাশের কৃষকরাও গ্রীস্মকালীন ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। 

তবে ইউসুফ এই সাফল্য প্রমাণ করার আগে গ্রামবাসী বিশ^াস করতে পারছিলেন না যে, গরমকালে ফুলকপি হবে। ইউসুফ জানান, ফুলকপির বীজ বপনের সময় অনেকেই বলেছে পাগলামি ছাড়ো। 

উপজেলা কৃষি অফিসার আব্দুর রউফ বলেন, ইউসুফ মিয়ার হাত ধরে দেবিদ্বার উপজেলায় গ্রীষ্মকালে প্রথম ফুলকপি চাষ হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়