শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪০ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় কমিটির সভায়

দূষণের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত

বায়ুদূষণ

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির সভায় বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২২’ অনুসারে গঠিত বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির ১ম সভা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় নির্মাণ কাজে তৈরি হওয়া বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, গাড়ীর কালো ধোঁয়া বিশেষ করে বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাস্তায় পানি ছিটানোসহ ধূলাবালি পরিস্কার এবং পৌরবর্জ্য পোড়ানোর বিরুদ্ধে সিটি করপোরেশনকে নিয়মিত কঠোর ব্যবস্থা গ্রহণ নির্দেশ দেওয়া হয়েছে। খোলা ট্রাকে যাতে মাটি, বালি, ময়লা পরিবহন করতে না পারে সে বিষয়ে বিআরটিএ ও পুলিশ বিভাগকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। বায়ুমানের তারতম্য নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত নেয় জাতীয় কমিটি।

বায়ুদূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটকে সহজলভ্য ও গ্রহণযোগ্য করার জন্য একটি সুপারিশমালা প্রণয়ন ও দাখিল করতে নির্দেশ দেয় কমিটি। এছাড়াও সকল মন্ত্রণালয়ের অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নকালে দূষণ নিয়ন্ত্রণে সকল সচিবকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব ও দপ্তর প্রধানসহ কমিটির ২৭ জন সদস্য উপস্থিত ছিলেন।

এসজে/এসবি২

  • সর্বশেষ