শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

মো. শাহাব উদ্দিন

স্বপন দেব : মো. শাহাব উদ্দিন আরো বলেন, শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে গাড়ি চালকদের আরো সচেতন হতে হবে। অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। 

শনিবার (২৬ নভেম্বর)  মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশের আয়োজনে বেঙ্গল কনভেনশন হলে ‘আধুনিক শহর ও সড়ক ভাবনা’ শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন। মেট্রোরেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাঁর চিন্তার ফসল। ২০৪১-এ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মেয়র ফজলুর রহমান এবং  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

সুধী সমাবেশে সকল শ্রেণিপেশার মানুষ আলোচনায় অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন। এছাড়া শহর আধুনিক করার ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাব দেন। 

প্রতিনিধি/এমএইচ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়