শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব নদী দিবস 

দখল-দূষণ মুক্ত রাখতে কাগজের নৌকা ভাসালো শিশুরা

কাগজের নৌকা

এম এম লিংকন, এম এ হান্নান: আজ বিশ্ব নদী দিবস। দিবসটি উপলক্ষে সুন্দরবন অঞ্চলের নদ-নদী দখল ও দূষণ মুক্ত রাখার দাবি জানিয়ে শিশুরা কাগজের রঙিন নৌকা ভাসিয়েছে মোংলা নদীতে। আমাদের জনজীবনে নৌপথ শ্লোগানে এ বছর বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) মোংলা নদীর মামার ঘাটে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে নদী দিবস পালিত হয়েছে। 

এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলার আহ্বায়ক নূর আলম শেখ বলেন, হাইকোর্ট বলেছেন- নদী একটি জীবন্ত সত্ত্বা। তাই নদী-খালকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতার প্রভাবে মানুষ নদী দখল করছে। নদী আমাদের জনজীবনের সঙ্গে সম্পৃক্ত। নদী দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

এছাড়া মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, সরকার টেকসই উন্নয়ন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে নদী-খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। মোংলা উপজেলায়ও ৫৫টি সরকারি খাল দখল করে রাখা হয়েছে, যা উচ্ছেদের জন্য অভিযান চলছে।

  • সর্বশেষ