শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’, তিন বিভাগে বন্যার শঙ্কা

গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশব্যাপী। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়। দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকা বন্যার কবলে পড়তে পারে অতি বর্ষণের কারণে।

রোববার (১৫ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।

পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘রিমঝিম’। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পোস্টে আরও বলা হয়, ‘রিমঝিম’ চলতি বছরের ষষ্ঠতম বৃষ্টি বলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টি বলয়, যা ১৬ জুন দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশত্যাগ করতে পারে।

দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বেশ সক্রিয় থাকবে রিমঝিম। আর মানের সক্রিয় থাকবে খুলনা ও রাজশাহী বিভাগে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে এ সময়। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশ বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে বেশিরভাগ সময়ই। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়