শিরোনাম
◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য 

প্রকাশিত : ০১ জুন, ২০২৪, ১২:২২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৪, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ১২ মিনিটের ঝড়ে ২০ গ্রাম লন্ডভন্ড, নিহত ৩ জন

আবু বক্কর, ঠাকুরগাঁও: [২] ঠাকুরগাঁওয়ে ১২ মিনিটের ভারী বৃষ্টি ও তুমুল ঝড়ে ২ ইউনিয়নের ২০ টি গ্রাম লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নারী ও শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার ভোররাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ও দুওসুও ইউনিয়নে ঝড়ের কবলে এ ক্ষয়ক্ষতি ও নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (৫০) এবং উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে সন্তান নাঈম।

[৪] শনিবার দুপরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝড়ে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়া সহ ১২টি গ্রাম ও অপর ইউনিয়নের বেলহাড়া, বেলবাড়ী, বটের হাটসহ ৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বড়বাড়ী ইউনিয়নের আধারদিঘী বাজারে ৫টি দোকান এবং ০২টি হোটেলের ওপর গাছ ভেঙ্গে পড়েছে। ঘটনার পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

[৫] পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঝড়ে ৪০টিরও বেশি বৈদ্যুতিক খুটি উপড়ে এবং ভেঙ্গে গেছে। এছাড়াও অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙ্গে পড়েছে ।

[৬] ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিদর্শন এবং ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। ঝড়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, আমরা ঝড়ে নারী ও শিশু সহ ৩ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই এবং তাদের সহযোগীতার ব্যবস্থা করি। এছাড়াও জনজীবন দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব নির্দেশনাই দেওয়া হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ