শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩৯ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার সিনেমা থেকে সরে দাঁড়ালেন ফারিণ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কলকাতার ‘পাত্রী চাই’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, এ সিনেমায় আর তাকে দেখা যাবে না। এর কারণ হিসেবে বারবার শুটিং ডেট পেছানোকেই দুষলেন তিনি।

[৩] গত অক্টোবর মাস থেকে শুটিং শুরুর কথা থাকলেও তিন দফা পিছিয়েছে শুটিং শুরুর সময়। এ বিষয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘অক্টোবর থেকে শুটিং শুরুর কথা থাকলেও তিনবার শিডিউল পিছিয়েছে। এই কারণে আমার অন্য কাজের শিডিউলেও সমস্যা হচ্ছে। এখন আর নতুন করে শিডিউল দেওয়াও সম্ভব নয়। তাছাড়া সঠিক সময়ে যে কাজটি শুরু হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। সব মিলে কাজটি না করার সিদ্ধান্ত নিয়েছি।’

[৪] তবে এমন সিদ্ধান্তের জন্য আফসোসের সুরও বাজলো অভিনেত্রীর কণ্ঠে। বললেন, ‘পাত্রী চাই’ ছবিতে মেয়েটির নাম মায়া। চরিত্রটি আমার দারুণ পছন্দ হয়েছিল। একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি চিত্রনাট্যটি। সুন্দর একটি গল্প। কিন্তু একের পর এক শিডিউল পেছানো এবং শেষ পর্যন্ত কাজটি অনিশ্চিত হওয়ার কারণে কাজটি আর করা হলো না। এ জন্য আফসোসও হচ্ছে।’

[৫] জানা যায়, ফান্ড সমস্যার কারণে ছবিটির শুটিং আটকে গেছে। কবে থেকে শুটিং শুরু হতে পারে তারও নেই নিশ্চয়তা। সে কথা স্বীকার করে সিনেমাটির পরিচালক ‘লাপতা লেডিস’ খ্যাত বিপ্লব গোস্বামী বলেন, ‘প্রযোজক কাজটি শুরু করতে আরও সময় চেয়েছেন। এ অবস্থায় ফারিণ যদি এখন আর কাজটি না করতে চান, তাহলে তো কিছু করার নেই।’ সূত্র: আনন্দবাজার

[৬] পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনের নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে ‘পাত্রী চাই’ সিনেমাটি। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করার কথা রয়েছে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী ও মমতা শঙ্করের মতো তারকা শিল্পীর।

এসসিডি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়