শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৯ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে সাফল্য! কে এই তৃপ্তি?

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে সন্দীপ রেড্ডি পরিচালিত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। ছবিতে রণবীর, ববি দেওল সবাইকে ছাপিয়ে গেছে যে নাম, তিনি হলেন তৃপ্তি দিমরি। বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই নায়িকা।

[৩] ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী তৃপ্তি দিমরির অন্তরঙ্গ দৃশ্য দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে। এমন দৃশ্যে অভিনয়ের পর তৃপ্তির জনপ্রিয়তা এখন তুঙ্গে। সাফল্যের জোয়ারে ভাসছেন তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৪] এর আগে ‘বুলবুল’ ও ‘কালা’র মতো সিরিজে তার অভিনয় ছিল অন্য ঘরানার। কিন্তু ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রাতারাতি তার ফলোয়ার সংখ্যাও বেড়ে গেছে। ইনস্টাগ্রামে মাত্র ছয় লাখ থেকে ৩.২ মিলিয়ন। 

[৫] সাহসী দৃশ্যে তার অভিনয়ের জন্য তার বাবা-মায়ের কী প্রতিক্রিয়া ছিল সে বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, রণবীরের সঙ্গে ওই অন্তরঙ্গ দৃশ্য দেখার পর আমার বাবা-মা একটু হতবাকই হয়েছিলেন। আমাকে বলেন, তারা কখনও এ ধরনের ছবি দেখেননি। আমি এমন দৃশ্যে অভিনয় না করলেই পারতাম। সূত্র: ইন্ডিয়া টুডে

[৬] তৃপ্তি আরও বলেন, মেয়ের দিক থেকে বিষয়টি বুঝেছেন বাবা-মা। পরক্ষণেই তারা বলেছেন, ঠিক আছে। অভিভাবক হিসেবে তোমার বিষয়টি আমরা অবশ্যই বুঝবো।

[৭] বলিউড তারকা তৃপ্তি দিমরির জন্ম ১৯৯৪ সালের ২৩ ফেব্রুয়ারি। তিনি কমেডি চলচ্চিত্র ‘পোস্টার বয়েজ’ (২০১৭)-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন ২০১৭ সালে। এরপর প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র ‘লায়লা মজনু’তে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর থেকে তিনি অনভিতা দত্তের চলচ্চিত্র ‘বুলবুল’ এবং ‘কালা’তে অভিনয় করেছেন। তিনি ফোর্বস এশিয়ার ২০২১ সালের থার্টি আন্ডার থার্টি তালিকায় স্থান পেয়েছেন। সূত্র: আইএমডিবি, সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়