শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫২ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবকে ‘ভুয়া গুজব’ সিনেমার পরিচালক বললেন বুবলী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শাকিব খান ও বুবলীর সম্পর্কটা অনেকদিন ধরেই জটিল হয়ে আছে। সম্প্রতি বুবলীর প্রসঙ্গে কথা বলেছেন শাকিব। তিনি জানিয়েছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন। তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই।

[৩] শাকিবের এসব কথা বুবলীও শুনেছেন। ফেসবুকে জানিয়েছেন প্রতিক্রিয়া। শাকিবের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

[৪] সম্প্রতি গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের গুঞ্জন ওঠে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর তার আর অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।

[৫] শাকিব খান তখন ভারতে নতুন সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন। কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফিরে সদ্যই একটি গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলেছেন এই সুপারস্টার। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়