শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:০০ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলী মানেই ষড়যন্ত্র: জায়েদ খান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] আলোচিত চিত্রনায়ক জায়েদ খান যে কাজটি করেন এবং বলেন তাই নেট দুনিয়ায় ভাইরাল হয়। চলতি বছরের গুগুল সার্চেও এগিয়ে তিনি। এই আলোচনা এবং ভাইরাল শব্দটি বেশ উপভোগ করেন জায়েদ। তার ভাষায়, জনপ্রিয়তা আছে বলেই তাকে নিয়ে এত বেশি চর্চা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

[৩] ওই সাক্ষাৎকারে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে নিয়েও কথা বলেছেন জায়েদ। এক প্রশ্নের জবাবে বুবলী প্রসঙ্গে তিনি বলেন, ‘এর সম্পর্কে আমার ধারণ নেই। কখনো তার সাথে মিশিনি, কাছ থেকে দেখিনি। যাকে দেখিনি তাকে বোঝাটা বড় দায়। স্কিন দেখে কখনো কাউকে বিচার করা যায় না। বুবলী কথায় কথায় বলে ওকে নিয়ে ষড়যন্ত্র হয়। তাকে নিয়ে এত ষড়যন্ত্র কেন হয়? আমার খোঁজার খুব ইচ্ছে। বুবলী মানেই ষড়যন্ত্রের শিকার।’

[৪] আপনাকে নিয়ে সমালোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনোই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না। জনপ্রিয়তা উপভোগ করছি।’ সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়