শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কখনো নারী বিষয়ে মন্তব্য, কখনো হাতে থাকা ঘড়িকে রোলেক্স ব্র্যান্ডের দাবি করে এবং পরনের পোশাক নিয়ে কথা বলে নিয়মিত চর্চায় থাকেন জায়েদ খান। এসব নিয়ে সামাজিক মাধ্যমে সবসময়ই ট্রোলের শিকার হন তিনি। সম্প্রতি তার একটি ডিগবাজির ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে অনেক চর্চা হলে চর্চাকারীদের ধন্যবাদ জানান জায়েদ। আর তার এসব কর্মকাণ্ড নিয়ে এবার কথা বললেন তারই মতো আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

[৩] হিরো আলম বলেন, ‘জায়েদ খান আগে এরকম করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে তার। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। আমার থেকে কাজের অভিজ্ঞতা তার বেশি, আমার একটু কম হতে পারে।’

[৪] সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি দুবাই গেছিলাম। আরাভ খানের শো রুম উদ্বোধন করেছি। সেখানে আমাকে বলতেছিল যে, জায়েদ খান তো নকল করে তোমাকে। সে তোমার ডিগবাজি নকল করে। তখন তাকে আমি বললাম যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে।’

[৫] এছাড়া ডিবি কার্যালয়ে আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ডিবি প্রধান হারুণ স্যারের কাছে এসেছিলাম। তাকে বলেছি, আপনারা প্রতিবারই বলেন, কিন্তু নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। তবে হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবার কোনো ঝামেলা হবে না। এ জন্য আমি বলতে চাই, এবারের নির্বাচন সুষ্ঠু হলে জোর গলায় বলব―নির্বাচনে পাস করব আমি।’ সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়