শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করছেন অবন্তী সিঁথি 

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শিস বাজিয়ে ওপার বাংলায় গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’ মাতিয়েছিলেন অবন্তী সিঁথি। নাম পেয়েছিলেন ‘শিসপ্রিয়া’। দেশে ফিরেও সেই ধারা অব্যাহত রেখেছেন। সুকণ্ঠ ও শিসের সমন্বয়ে সংগীতাঙ্গনে বিচরণ করছেন সফলভাবে।

[৩] নতুন খবর হলো, বিয়ের পিঁড়িতে বসছেন অবন্তী সিঁথি। অমিত দে নামের এক লন্ডন প্রবাসীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। অমিত অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন একটি ফিন্যান্স ফার্মে কর্মরত আছেন। পাশাপাশি গানও করেন তিনি।

[৪] বিয়ে প্রসঙ্গে সিঁথি বলেন, ‘অমিতের সঙ্গে পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে। আর এই বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে-পূর্ব যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছে। এরইমধ্যে আশীর্বাদ হয়ে গেছে আমাদের।’

[৫] জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হবে। নিজের বিয়েকে ঘরে বিশেষ পরিকল্পনা রয়েছে সিঁথির। জীবনের নতুন অধ্যায় উপলক্ষে একটি গান করেছেন তিনি। বিয়ের চমক হিসেবে রাখতে চান এটি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়