শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:০২ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় এসে ফেরদৌসের নির্বাচনী প্রচারণা করবেন ঋতুপর্ণা!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] অভিনয়ের সূত্র ধরেই কলকাতার অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ঢাকার নায়ক ফেরদৌসের। তবে সবচেয়ে ঘনিষ্ট বন্ধু হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে ফেরদৌসের মনোনয়নের খবরে উচ্ছ্বসিত তিনি। জানিয়েছেন, দরকার পড়লে নির্বাচনী প্রচারে ঢাকায় আসবেন তিনি। সূত্র: আনন্দবাজার

[৩] ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরদৌস বলেন, ‘অনেকেই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ঋতুপর্ণা আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে। কিন্তু তারপর আমি ওকে আমি কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা মনে করিয়ে দিলাম।’

[৪] ২০১৯ সালে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস। এতে ভিসা সংক্রান্ত আচরণ লঙ্ঘনের অভিযোগ এনে তার ভিসা বাতিল করে ভারত সরকার। সেই সঙ্গে তাকে দূতাবাসে কালো তালিকাভূক্ত করা হয়। তবে ভারতীয় দূতাবাসে নিজের ভুল স্বীকার করায় ২০২১ সালের নভেম্বরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়