শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০১:৪৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছরের ছোট অভিনেত্রীর প্রেমে পড়েছেন ডি ক্যাপ্রিও

লিওনার্দো ডি ক্যাপ্রিও - অভিনেত্রী নীলম গিল

এ্যানি আক্তার: লিওনার্দো ডি ক্যাপ্রিও (৪৮) ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না। অথচ তা নিয়েই অনুরাগীদের কৌতূহল বেশি। অস্কারজয়ী অভিনেতার লাভ লাইফ নিয়ে চর্চার শেষ নেই। এবার শোনা যাচ্ছে, বয়সে নিজের চেয়ে ছোট একজন ভারতীয় সুন্দরীর প্রেমে পড়েছেন ‘টাইটানিক’ এর জ্যাক! সূত্র: সংবাদ প্রতিদিন

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তার নাম- নীলম গিল (২৮) । পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও বর্তমানে ব্রিটিশ নাগরিক ও সুপার মডেল। জানা গেছে, মাত্র ১৪ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন নীলম। ফ্যাশন জগতে বেশ সুনাম রয়েছে তার। 

চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নীলমকে দেখা গিয়েছিল। সেখানেই ৪৮ বছরের অভিনেতাকে নাকি নীলম ও তার মায়ের সঙ্গে নৈশভোজ সেরে রেস্তরাঁ থেকে বেরোতে দেখা গেছে। অবশ্য কিছু সংবাদমাধ্যমের দাবি, নীলম ও লিওর তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু, যা রটে তা কিছু তো বটে! এমন কথাও বলা হচ্ছে। সূত্র: জি ২৪ ঘন্টা

ডি ক্যাপ্রিও প্রেমিকারা বেশিরভাগই মডেল। এর মধ্যে রয়েছেন-  ব্রাজিলের জিসেল, ইজরায়েলের বার রাফায়েল, জার্মানির টোনি গার্ন এবং আমেরিকার কামিলা মোরোনে। তবে এই তালিকায় নীলম আছেন কিনা, তা নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত ও অনুরাগীদের। 

গত মঙ্গলবার লন্ডনের একটি রেস্তরাঁয় ডিনারে গিয়েছিলেন অভিনেতা, তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ-পাঞ্জাবী মডেল নীলম গিল ও তাঁর মা। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ভারতীয় মডেল নীলম গিলকে মন দিয়েছেন হলিউডের এই সুপারস্টার। গত বছর আগস্টে প্রেম ভাঙে এই অভিনেতার। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এএ/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়