শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৬:১০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মুক্তি পেলো কোরিয়ান সিনেমা 

শিমুল চৌধুরী ধ্রুব: কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দেশের দর্শকদের জন্য সুখবর হচ্ছে শুক্রবার (০২ জুন) ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান সিনেমা ‘৬/৪৫’। সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা এটি। কমেডি ঘরানার সিনেমাটি ইতোমধ্যেই বক্সঅফিস মাতিয়েছে। এটি নির্মাণ করেছেন কোরিয়ান পরিচালক পার্ক গাইয়ু-তাই। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

একটি বিজয়ী লটারি টিকিটের ওপর কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘৬/৪৫’। একজন দক্ষিণ কোরিয়ার সৈন্য লটারিটি খুঁজে পেয়েছিল, কিন্তু একদিন এটি উত্তর কোরিয়ায় উড়ে যায় এবং একজন উত্তর কোরিয়ার সৈন্য খুঁজে পায়। এই সামরিক কমেডিটি দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি এলাকায় ঘটে। সূত্র: আইএমডিবি

জায়গাটি ডিমিলিটারাইজড জোন নামেও পরিচিত। যদিও বাস্তবে এটি একটি উত্তেজনাপূর্ণ এলাকা। লটারি টিকেটকে ঘিরে তৈরি হয় দারুণ এক গল্প। হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী দর্শকদের বিনোদন দেয় সিনেমাটি। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় এটি। কোরিয়ান বেশ কিছু পুরস্কারও জিতে নিয়েছে ‘৬/৪৫’। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসিডি/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়