শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ১২:৫৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৩, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে ৫ মহাদেশে মুক্তি পাবে অন্তর্জাল

শিমুল চৌধুরী ধ্রুব: ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ খ্যাত দীপংকর দীপন নির্মাণ করেছেন দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ছবি ‘অন্তর্জাল’। ফলে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহও খানিকটা বেশি। নির্মাতা সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পোস্ট প্রডাকশনের কাজ শেষ হয়ে গেছে। আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

নির্মাতা দীপংকর দীপন আমাদের সময় ডট কমকে জানিয়েছেন, অন্তর্জাল শুধু বাংলাদেশেই মুক্তি দেয়া হবে না। আরো মুক্তি পাবে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইন স্বপ্ন স্কেয়ারক্রোর মাধ্যমে আমেরিকা ও কানাডার একাধিক শহরে প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটির নিয়মিত প্রদর্শনী হবে।

অন্তর্জালের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। 

এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান (কিটো ভাই), অমিত সিনহা প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়