শিরোনাম
◈ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হ‌চ্ছে না, আ‌গের অবস্থায় ফি‌রে যা‌চ্ছে ◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ১২:৫১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৩, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম ভেঙে গেলে আবার প্রেমে পড়ি: অধরা খান

অধরা খান

শিমুল চৌধুরী ধ্রুব: ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস নায়িকা অধরা। ‘নায়ক’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা এ নায়িকার সিনেমার তালিকা খুব বেশি দীর্ঘ নয়। তবে যে কয়েকটি মুক্তি পেয়েছে সেগুলো দিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন। সর্বশেষ কাজ করেছেন সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ নামে একটি সিনেমায়, এটি মুক্তি পাবে ২ জুন। সূত্র: প্রথম আলো

সম্প্রতি এক সাক্ষাতকারে প্রেম নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আপনি কী সবসময় প্রেমের মধ্যে থাকেন নাকি বারবার প্রেমে পড়তে পছন্দ করেন- এমন প্রশ্নের জবাবে অধরা খান বলেন, সারাক্ষণ প্রেমেই তো থাকি। প্রেম জিনিসটা আমার কাছে অদ্ভুত সুন্দর ভালো লাগার অনুভূতি। সূত্র: সমকাল

তিনি বলেন, প্রেম শব্দটা শুনলেই খুব ভালো লাগে। একটা মুগ্ধতা ছড়িয়ে আছে প্রেমের মধ্যে। প্রেম সুন্দর পবিত্র। যদি প্রেম ভেঙে যায় আবারো প্রেমে পড়ি। সেক্ষেত্রে আমি বলব, বারবার প্রেমেও পড়ি। গুছিয়ে বলতে গেলে, প্রেমের প্রেমে পড়ি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়