শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০১:০৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৩, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের জীবনে ‘জায়েদ খান’ খুঁজছেন শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া

এ্যানি আক্তার: বিভিন্ন কারণেই বছরজুড়েই আলোচনা-সমালোচনায় থাকেন জায়েদ খান। অভিনেতা জায়েদ খানের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তার একটি বক্তব্যকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার (২৫ মে) ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুকে ছবি পোস্ট করেছেন।

তার ছবির ক্যাপশনে লিখেছেন, আমার জায়েদ খান হও। তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হবো, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে। সূত্র: ফেসবুক

তার এই পোস্টে ভক্তদের বেশ কিছু কমেন্টে দেখা যায়, অনেকেই অভিনেত্রীর জীবনে জায়েদ খান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সম্প্রতি গনমাধ্যমের এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামী করে থাকেন। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান। কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনতেও চান। রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়। এর পর থেকেই তার একটি বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। সম্পাদনা: হ্যাপী

এএ/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়