শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৫:২৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে অভিনেতা

শিমুল চৌধুরী ধ্রুব: ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থী দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীর দিনেই কলকাতায় সাত পাকে বাধা পড়েন তিনি।

পাত্রী রুপালি বড়ুয়া আসামের মেয়ে। তিনি কলকাতার একটি ফ্যাশন হাউসে কর্মরত রয়েছেন। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ করেন আশীষ ও রুপালি। আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস

এর আগেও কলকাতার জামাই ছিলেন আশীষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন অধ্যায় শুরু করলেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা। শোনা যায়, রুপালির সঙ্গে বেশ কিছুদিন ধরেই প্রেম করছিলেন আশীষ। এতোদিন সে কথা গোপন রাখলেও এবার বিয়ে করে চমকে দিলেন সবাইকে। এবেলা

গণমাধ্যমে অভিনেতা বলেন, ‘জীবনের এই পর্যায়ে রুপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’ পাত্রীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পরিচয়টা অল্পদিনের। তবে গল্পটা লম্বা, সে গল্প পরে একদিন শোনাব। এটুকুই বলবো সবটাই ভাগ্যের খেল।’ ই-টাইমস

আশীষের প্রেমে পড়ার প্রশ্নে রুপালি বলেন, ‘উনি একজন ভালো মনের মানুষ, ওনার সঙ্গ পাওয়াটা সৌভাগ্যের।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে অভিনয় জীবন শুরু করেন আশীষ বিদ্যার্থী। গত চার দশকে ৩০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়