শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের জন্মদিনে নীরব অপু, সরব বুবলী

বুবলী-শাকিব-অপু

শিমুল চৌধুরী ধ্রুব: ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই চিত্রনায়ক শাকিব খানের সন্তান জয় ও বীরের মা। অপু বিশ্বাস শাকিবের প্রাক্তন স্ত্রী, আর বুবলী এখনও বর্তমান নাকি প্রাক্তন, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। শাকিবকে নিয়ে এই দুই নায়িকা মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে এক অপরকে নানা বাক্যবাণে জর্জরিত করেন। তবে ব্যতিক্রম দেখা গেল নায়কের জন্মদিনে।

মঙ্গলবার (২৮ মার্চ) শাকিবের জন্মদিনে ভক্ত-অনুরাগী-শুভাকাক্সক্ষী ও শোবিজ অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। বুবলীও অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তবে ফেসবুকে একদমই নীরব অপু। নেই কোনো শুভেচ্ছা বার্তাও।

সকালে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। সেই ভিডিওতে দেখা যায় ছেলে শেহজাদ বীরের সঙ্গে খেলছেন শাকিব। ভিডিওটি পোস্ট করে ভালোবাসার ইমো জুড়ে দিয়ে বুবলী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে।’ বুবলীর এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন শাকিবকে। 

১৯৭৯ সালের ২৮ মার্চ জন্ম এই চিত্রনায়কের। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা দিলেন তিনি। ‘অনন্ত ভালবাসা’ সিনেমার মাধ্যমে ১৯৯৯ সালে তার অভিনয় জীবনের যাত্রা শুরু।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়