শিরোনাম
◈ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেকিং নিয়ে সবাই প্রশংসা করছে: সৈকত রেজা

ফাহিম-আলিশা ও নির্মাতা সৈকত রেজা

শিমুল চৌধুরী ধ্রুব: সংগীতশিল্পী ফাহিম ইসলাম বেশ কিছু গানের মাধ্যমে ইতোমধ্যে সংগীতাঙ্গনে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। নিজ ভাষা বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি গানের চর্চাও করেন তিনি। ২০২১ সালে প্রকাশিত তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’ ইতোমধ্যেই ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ করেছেন ‘গালি গালি’ শিরোনামে আরেকটি হিন্দি গান। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা।

পশ্চিমা ধাচের মিউজিক ভিডিওটির প্রসঙ্গে আমাদের সময় ডট কমের সঙ্গে আলাপ হয় নির্মাতা সৈকত রেজার। তিনি বলেন, ‘গানটা ইউটিউবে অবমুক্ত হওয়ার পর থেকে ভালোই সাড়া পাচ্ছি। মেকিং নিয়ে সবাই প্রশংসা করছে। লোকেশন নিয়ে কালার নিয়ে ভালো সাড়া পাচ্ছি। যেহেতু এটি হিন্দী গান, তাই চেষ্টা করেছি একটু ওয়েস্টার্ন ফিল দেয়ার।’

সৈকত আরো বলেন, ‘যে চ্যানেল থেকে গানটি প্রকাশ হয়েছে সেটি মূলত ভিন্ন ভাষার গান প্রকাশের প্লাটফর্ম। তবে আমাদের এ গানের ভিউয়ার বেশিরভাগই বাংলাভাষী। যদি ভারতের কোনো চ্যানেল থেকে প্রকাশ করা হতো তাহলে হয়তো হিন্দী ভাষার দর্শকদের সাথে কানেক্ট হতে পারতাম।’

দেবায়ন তরাফদারের কথায় ‘গালি গালি’ শিরোনামের গানটির সুর করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। এই গানের ভিডিও চিত্রে মডেল হয়েছেন ফাহিম ইসলাম নিজেই। তার বিপরীতে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ রানার আপ আলিশা ইসলাম।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়