শিরোনাম
◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজার হুঁশিয়ারি ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের ◈ গাজায় গণহত্যার খরচ ১১২ বিলিয়ন ডলার 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১২:২২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের গুঞ্জনের মধ্যেই ‘চরিত্রবান স্বামী’ চাইলেন অহনা

অহনা রহমান

শিমুল চৌধুরী ধ্রুব: মিডিয়া পাড়ায় কান পাতলেই শোনা যায় ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের প্রেমের গুঞ্জন। অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি। গোপনে বিয়ে করার কথাও শোনা যায়। তবে এর পক্ষে সঠিক কোনো যুক্তি কেউ দেখায়নি। এর মধ্যেই সামনে এলো ‘চরিত্রবান স্বামী চাই’ প্রসঙ্গ।

বর্তমান সময়ে বেশ কিছু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম-অহনা। এ থেকেই মূলত গুঞ্জনের ডাল-পালা ছড়িয়েছে। তবে সেসব পাত্তা না দিয়ে একের পর এক নাটকে অভিনয়ে ব্যস্ত রয়েছেন জনপ্রিয় এই জুটি।

তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই দুই তারকা। এর গল্পে মূলত অহনা একজন চরিত্রবান স্বামী চেয়েছেন।

জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।

এ বিষয়ে আরো জানা যায়, নাটকটিতে শামীম ও অহনা রহমান ছাড়াও অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতু প্রমুখ।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়