শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথ নিলো ডিরেক্টরস গিল্ড’র নতুন কমিটি

শপথ নিলো ডিরেক্টরস গিল্ড’র নতুন কমিটি

মনিরুল ইসলাম: শপথ নিলো টেলিভিশন এন্ড ডিজিটাল মাধ্যমের নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নব নির্বাচিত কমিটি। 

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেয় নতুন কমিটির কর্মকর্তারা ১০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের ২০২৩-২৫ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম কামরুজ্জামান সাগর।

এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও রাশেদা আক্তার লাজুক। সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ-বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। 

অন্যদিকে, নির্বাচিত সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

এমআই/এসএ 

  • সর্বশেষ