শিরোনাম
◈ অ্যান্টিভাইরাসের নামে প্রতারণা: যুক্তরাষ্ট্রে গ্রেফতার বাংলাদেশি যুবক ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০১:৫৭ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের অভিযোগ নিয়ে যা বললেন ডিবি প্রধান

হারুন অর রশীদ- শাকিব খান

শিমুল চৌধুরী ধ্রুব: ১৮ মার্চ রাত সাড়ে ১১টার দিকে প্রযোজক রহমত উল্ল্যাহর অভিযোগকে মিথ্যা দাবি করে গুলশান মডেল থানায় মানহানির মামলা করতে যান শাকিব খান। কিন্তু তার অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। এরপর ১৯ মার্চ সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

এদিন দুপুরে ডিবি কার্যালয়ে যান শাকিব খান। তিনি অভিযোগ দিয়ে চলে যাওয়ার পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানিয়েছেন, শাকিব খানের অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হারুন অর রশীদ বলেন, ‘শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন। এর আগে তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন। আমরা তার অভিযোগ তদন্ত করে দেখব।

তিনি বলেন, শাকিব খানের অভিযোগ রহমত উল্ল্যাহ কোনো প্রযোজক না। প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তিনি শাকিবের বিরুদ্ধে মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। এখন আমরা বিষয়টি তদন্ত করব। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা নেব। শাকিব খান আশঙ্কা করেছেন, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। তিনি দাবি করেছেন, রহমত উল্ল্যাহ যেন পালাতে না পারেন। আমরা বলেছি, আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখব। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশে আছেন কি না, তা-ও তদন্ত করে দেখব।

এসসিডি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়