শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহির গ্রেপ্তারে তারকাদের প্রতিক্রিয়া 

নায়িকা মাহিয়া মাহি

মনিরুল ইসলাম: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি কয়েক মাস আগে জানান দেন মা হতে যাচ্ছে। নয় মাসের অন্তঃসত্ত্বা। মাহি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর বাসন থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে শোবিজ অঙ্গনের অনেকেই গর্ভধারিণী মা এবং সন্তানের কোনো ক্ষতি না হওয়ার বিষয়ে নজর দিতে আর্জি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন  তার ফেসবুকে লিখেন, মাহিয়া মাহিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার পরিচালিত প্রথম ছবি ‘কৃষ্ণপক্ষ’তে কাজ করার সময় প্রায় ১ মাস দিনরাত একসঙ্গে থেকেছি।

শুটিং স্পটে দীর্ঘসময় একসঙ্গে থাকলে মানুষের দোষগুণ মোটামুটি ৯০ ভাগ জানা হয়ে যায়। সেই জানা থেকে বলছি- মাহি একজন লক্ষী মেয়ে, ভালো মানুষ। আমি কখনও তাকে সহকর্মীদের নিয়ে রসালো আলাপ কিংবা বদনাম করতে দেখিনি। বরং শুটিং স্পটের সবশ্রেণীর কলাকুশলীদের সঙ্গে যথাযথ সম্মান দিয়েই কথা বলতে দেখেছি। 

তিনি লিখেন, আজ শুনলাম মাহি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছে। এয়ারপোর্ট থেকে তার গ্রেপ্তারের ছবি সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে। আর সেই ছবির নিচে মন্তব্যকারীদের রুচির স্তর সম্বন্ধে তো বলে শেষ করা যাবে না! (যদিও সেলিব্রিটিদের ছবিতে কুৎসিত মন্তব্য, মিথ্যা অপবাদ কিংবা অসম্মানের হুমকির জন্য কোনো নিরাপত্তা আইন নেই!)

শাওন বলেন, মাহিয়া মাহি যদি আইনের দৃষ্টিতে কোনো অন্যায় করে থাকেন, অবশ্যই তার তদন্ত চলুক। তবে একজন আট মাসের গর্ভবতী মা’কে কারাগারে প্রেরণ কিংবা তার জন্য রিমান্ডের আবেদন কোনোভাবেই কাম্য নয়। আইন রক্ষাকারী এবং প্রয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে অন্তঃসত্ত্বা মাহি ও তার অনাগত সন্তানের প্রতি ন্যায়সংগত ও সংবেদনশীল ব্যবহারের অনুরোধ জানাচ্ছি।

মাহির গর্ভধারণের বিষয়টি উল্লেখ্য করে নায়ক রিয়াজ বলেন, নায়িকা মাহি বর্তমানে গর্ভবতী। তার শারীরিক জটিলতার বিষয়টি যেন মাথায় রাখে পুলিশ।

একই  কথা বললেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়িকা নিপূণ। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে আমি চাই, মাহি যেন সুবিচার পান। তিনি গর্ভবতী, তার প্রতি যেন সেই বিবেচনা করেই আইনি ব্যবস্থা নেওয়া হয়।

 নায়িকা তমা মির্জা লিখেন, মাহিয়া মাহি এতো বড় অপরাধ করে ফেলেছে যে নয় মাসের গর্ভবতী এক নারীকে এতো আয়োজন করে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে যাওয়া হলো? আসলে অনেক বড় আসামি ধরে ফেলেছে ...ও আমি আবার এগুলো নিয়ে কেন কথা বলছি, দেখা যাবে কথা বলার অপরাধে আমিও...।’

প্রসঙ্গত, সম্প্রতি মাহিয়া মাহি  ওমরা করতে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকেই শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, গাজীপুরে অবস্থিত তাদের গাড়ির শো-রুমে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে  অভিযোগ তোলেন তারা। 

এদিন রাতেই মাহি-রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই সূত্রে দেশে ফেরা মাত্রই মাহিকে গ্রেপ্তার করা হয়।
এমআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়