শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৩, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৩, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামি রোজার ঈদে মুক্তি পাবে জাজের রোশান-ববি অভিনীত ‘পাপ’

রোশান-ববি

মনিরুল ইসলাম: সেন্সর পেল সৈকত নাসিরের ‘পাপ’। গত রোববার (৫ মার্চ) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন আব্দুল আজিজ। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানা গেছে।

আব্দুল আজিজ বলেন, সেন্সর বোর্ডের সকল সন্মানিত সদস্যগণের ভূয়সি প্রশংসাসহ আজ ‘পাপ’ এর আনকাট সেন্সর সার্টিফিকেট পেলাম। সিনেমাটি খুব ভালো হয়েছে। তাই আমরা এই সিনেমাটি রোজার ঈদ, ২০২৩ এ মুক্তি দেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করছি।

সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। তিনি বলেন, ভালো লাগছে, সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। দর্শকের জন্য এবার একটি ভিন্ন ধারার রোম্যান্টিক ও থ্রিলার গল্প নিয়ে আসছি। 

সিনেমার বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন জিয়াউল রোশান, ববি, জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা প্রমুখ। 

এর আগে রোশান ও ববি জুটি অভিনয় করেন 'বেপরোয়া  সিনেমায়। 'পাপ’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছে জাজ মাল্টিমিডিয়া  প্রযোজিত সিনেমা। এছাড়াও জাজের বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে বলে প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে। 

এমআই/এইচএ

  • সর্বশেষ