শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী কাজল

কাজল

এ্যানি আক্তার: বেশিরভাগ সময়ে বিভিন্ন গুঞ্জনের শিকার হতে হয় সেলিব্রেটিদের। এবার সেই ধারাবাহিকতার শিকার হলেন বলিউড অভিনেত্রী কাজল। পরনে লাল টকটকে শাড়ি, হাতে এক গোছা চুড়ি সঙ্গে আলগা চুল। আর এসবের মাঝে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো, বেবি বাম্প। ভারত বার্তা

এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গুঞ্জন উঠে ৪৮ বছর বয়সে মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। এই ছবির পর আরও কিছু ভিন্ন ছবিতেও দেখা যায় কাজলের পরনে হাই থাই সিøটেড পোশাক। আর এসব ছবিতেও কাজলের বেবি বাম্প স্পষ্ট। যার কারণে বিনা সংশয়ে নেটিজেনদের বড় অংশ মেনে নিয়েছেন মা হতে যাচ্ছেন কাজল। 

তবে প্রশ্ন হলো সত্যিই কি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন কাজল? যদিও কাজল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তার যে ছবিতে তাকে সন্তানসম্ভবা দেখা গেছে তার মূল ভিডিও খেয়াল করলে দেখা যায় এটি সম্পূর্ণ একটি এডিট করা ছবি যা ভিডিও থেকে স্কিনশর্ট নিয়ে তৈরি করা হয়েছে। 

নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রী কাজল। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সালাম ভেঙ্কি’। গত বছরের ৯ই ডিসেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তিনি দু’টি সিনেমায় কাজ করছেন।

এএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়