শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুতর অসুস্থ নচিকেতা চক্রবর্তী, বাতিল শো (ভিডিও)

নচিকেতা চক্রবর্তী

এ্যানি আক্তার: গুরুতর অসুস্থ নচিকেতা চক্রবর্তী। শারীরিক অসুস্থার কারণে রামপুরহাটের শো বাতিল করেছেন নিজেই। ইন্ডিয়াস এক্সপ্রেস

নিজের সমস্যা প্রসঙ্গে আয়োজকদের জানালেই শিল্পীর শো বাতিল করেছেন আয়োজকরা। জানা যায়, নচিকেতার পরিবর্তে এই অনুষ্ঠান করবেন বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় নচিকেতা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এই শো করতে যেতে পারছেন না। ৩ তারিখ আমার শো করতে যাওয়ার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে যেতে পারছি না। 

এখন প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ট্রাভেল করার অবস্থায় নেই। চিকিৎসক এতটা রাস্তা যেতে নিষেধ করছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। কথা দিচ্ছি, সামনের বার ওখানে যাব, আপনাদের মনোরঞ্জন করব। শেষ মুহূর্তে অনুষ্ঠান করতে পারবেন না যেহেতু তাই ক্ষমাও চেয়েছেন এই শিল্পী। কী কারণে শো বাতিল করেছেন সেই প্রসঙ্গে কিছুই জানান নি তিনি।

হাসিমুখেই সকলের কাছে ভাল থাকার প্রার্থনা করেছেন তিনি। শরীরে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। শিল্পীকে দেখে যথেষ্ট উদ্বিগ্ন তার অনুরাগীরা। সকলেই তার সুস্থতা কামনা করেছেন। বেশিরভাগের বক্তব্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন নচিকেতা। আপনি উজ্জ্বল নক্ষএ, আপনার সুস্থতা থাকা দরকার।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়