শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০২ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ কেজি ওজনের শাড়ি পরে ৭দিন শুটিং করেছেন সামান্থা

 বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। তারও আগে থেকে মিডিয়া থেকে দূরে ছিলেন। সম্প্রতি আড়াল ভেঙে সামনে আসেন এই অভিনেত্রী।

সামান্থা অভিনীত পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। তাতে ভারী শাড়ি ও গহনায় দেখা গেছে সামান্থাকে। বিস্ময়কর তথ্য হলো, এই শাড়ির ওজন ছিল ৩০ কেজি।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শকুন্তলম’ সিনেমার চরিত্রের জন্য ৩০ কেজি ওজনের শাড়ি পরে শুটিং করেছেন সামান্থা। তা-ও দুই এক ঘণ্টা এই শাড়ি পরে ছিলেন না। বরং টানা এক সপ্তাহ এই শাড়ি পরে শুটিং করেছেন সামান্থা। যদিও এই কাজটি করা মোটেও সহজ ছিল না তার জন্য। এখানেই শেষ নয়, প্রচুর গহনা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। যার মূল্য ৩ কোটি রুপি।

সিনেমাটির ট্রেইলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। এসময় তিনি বলেন, ‘‘জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে।’’

‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়