শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩, ০৮:২৩ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে শাহরুখ খান? চিনি না: আসামের মুখ্যমন্ত্রী

এ্যানি আক্তার: পাঠান রিলিজের আগেই এ সিনেমা নিয়ে তোলপাড় নেটদুনিয়া। পুরো বিশ্ব শাহরুখকে চিনলেও ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নাকি তাকে চেনেন না এমনটাই জানিয়েছেন । আনন্দবাজার

অসমের গুয়াহাটির নারাঙ্গ এলাকার এক হলে ভাঙচুর চালায় বজরং দল। দাবি কোনও মতেই দেখানো যাবে না ‘পাঠান’। পাঠানের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলেছে। ওই হলে পাঠান দেখানো যাবে না বলে হুমকি দিয়ে এসেছে বজরং কর্মীরা। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য, ‘কে শাহরুখ খান! চিনি না।’ মধ্যরাতে ফোন করে উদ্বেগ প্রকাশ করলেন শাহরুখ। কোনো সমস্যা হলে বলিউডের অনেকেই ফোন করেন। তবে শাহরুখ ফোন করেননি।

তিনি বলেন, যদি উনি ফোন করেন তাহলে বিষয়টি ভেবে দেখব। যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ নিয়ে মামলা হয়েছে।

তাদের দাবি, ওই গানে গেরুয়া রঙকে অপমান করা হয়েছে। কিছুদিন আগেই আরেক বিজেপি নেতা গিরীশ গৌতম বলেছিলেন, ‘শাহরুখের মেয়ের সঙ্গে বসে এই ছবি দেখা উচিত। আর সেই ছবি আপলোড করে জানান দেওয়া উচিত যে তিনি মেয়ের সঙ্গে বসে এই ছবি দেখছেন। গত সোমবার সেই বিজেপি নেতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন বা বলা ভালো কথা রাখলেন শাহরুখ। এদিন বিকেলে মেয়ে সুহানাকে পাশে নিয়ে যশরাজ স্টুডিয়োতে পাঠান দেখলেন শাহরুখ। শুধু সুহানাই নয়, এদিন পাঠান দেখতে হাজির ছিলেন আরিয়ান খান ও গৌরী খানও।

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়